Tuesday, June 23, 2026

প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী, মহিষাদলে ২৬ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ শুরু

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস ২০২১ এ ঘোষণা করেছিল বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে  দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে পাড়ায় পাড়ায় মানুষের সমস্যার সমাধান করা হবে। সেই অনুযায়ী মহিষাদল ব্লকের লক্ষ্যা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কালিকাকুন্ডুর পাত্রপাড়ার বাসিন্দারা আবেদন করেছিলন যে এলাকার মানুষের যাতায়াতের জন্য একটি পাকা সেতু নির্মাণ করার।সেই আবেদনে সাড়া দিয়ে ২৬ লক্ষ টাকায় ব্যয়ে এলাকার পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সেই কাজের শুভারম্ভ করেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন লক্ষ্যা- গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা মাইতি,উপপ্রধান সুদর্শন মাইতি সহ অন্যান্যরা। এদিন বিধায়ক তিলককুমার চক্রবর্তী  বলেন, আমাদের নেত্রী যা বলেন তাই করে দেখান। এলাকার মানুষ যেমন চাইবে সেইভাবে এলাকার উন্নয়ন হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের এলাকার উন্নয়ন ঘটায় বলেই বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসিয়েছেন।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...