Wednesday, March 25, 2026

দমদম বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক উলটে মৃত্যু অস্থায়ী কর্মীর

Date:

Share post:

মর্মান্তিক মৃত্যু দমদম বিমানবন্দরের হ্যাঙারে। ট্রাক উলটে মৃত্যু হল বিমানবন্দরের এক অস্থায়ী কর্মীর। শুক্রবার বিকেল নাগাদ এই ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে মৃতের নাম সঞ্জিত রায়। বয়স ৩২। তিনি উত্তরবঙ্গের বাসিন্দা। তিনি এআইএএসএল-এর ইউটিলিটি এজেন্ট ব়্যাম্প ড্রাইভার (ইউএআরডি) অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এদিন হ্যাঙার নম্বর ১৮ এবং ২০-র মাঝামাঝি এই ঘটনাটি ঘটে। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, লাগেজ নিয়ে ট্রাক্টর চালাচ্ছিলেন সঞ্জিত। ট্রাক্টর ঘোরানোর সময় বেসামাল হয়ে সঞ্জিত চালকের আসন থেকে পড়ে যান। চলতে থাকায় পিছনের চাকাটি সঞ্জিতের মুখের উপর দিয়ে চলে যায়। রক্তাক্ত সঞ্জিতকে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। খবর দেওয়া হয়েছে সঞ্জিতের বাড়িতেও। যদিও এই ঘটনায় বিমান চলাচল কোনওভাবে ব্যহত হয়নি। তবে ট্রাক্টর থেকে পড়ে এরকম মর্মান্তিক মৃত্যুতে শোকাহত সঞ্জিতের সহকর্মীরা।

আরও পড়ুন- গায়ের জোরে ভোট করলে কড়া পদক্ষেপ, বিধাননগরে দলীয় নেতা-কর্মীদের বার্তা সৌগতর

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...