Sunday, February 22, 2026

করোনাকালে ৩১ জানুয়ারি থেকে দু’দফাতেই হবে সংসদের বাজেট অধিবেশন

Date:

Share post:

দেশে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। এরই মাঝে কেন্দ্রীয় সূত্রে জানা গেল, বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেই ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের আসন্ন বাজেট অধিবেশন(union budget session)। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি(parliamentary ministry committee) সুপারিশ করেছে চলতি বছরের প্রথম পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি এবং তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বে অধিবেশন শুরু হবে ১৪ মার্চ চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

সাম্প্রতিক সময়ে করোনার তৃতীয় ঢেউয়ের(covid third wave) ধাক্কায় বেসামাল গোটা দেশ। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশন পরিচালনা করা রীতিমতো চ্যালেঞ্জিং বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও নিয়ম মেনে দু’দফাতে হতে চলেছে বাজেট অধিবেশন। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংবাদ মাধ্যম সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে বৈঠক শুরু করে দিয়েছেন। সরকারের তরফে আগামীকাল অর্থাৎ শনিবার বাজেট অধিবেশন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Train Accident: ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণেই বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী

এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সংসদের অন্দরে পড়েছে বেশ ভালো রকমভাবে। জানা গিয়েছে লোকসভা, রাজ্যসভার সচিবালয় এবং সহযোগী পরিষেবা যুক্ত প্রায় ৪০০ কর্মী করোনা সংক্রামিত। এই পরিস্থিতিতে সংসদের বাজেট অধিবেশন রীতিমতো চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...