Saturday, April 4, 2026

Municipal Election: রাজ্যের পুরভোটের ভবিষ্যত কী? শনিবার সিদ্ধান্ত জানাবে কমিশন

Date:

Share post:

রাজ্যে করোনা পরিস্থিতির জন্য চার পুরসভার ভোট কি পিছিয়ে যাবে? পিছিয়ে গেলেও কবে হবে ভোট? হাইকোর্টের নির্দেশের পর তৎপর রাজ্য নির্বাচন কমিশন। আগামিকাল, শনিবার মুখ্যসচিবের (CS) হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেই বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কোভিড মোকাবিলায় রাজ্যে ফের কড়া বিধিনিষেধ (Covid Restriction) জারি করেছে নবান্ন। আগামী ২২ তারিখ বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমে নির্বাচন রয়েছে। নির্ধারিত সূচি মেনেই কি পুরভোট হবে? সিদ্ধান্তে পৌঁছনোর আগে মুখ্যসচিব এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে আলোচনা সেরে ফেলতে চান রাজ্য নির্বাচন কমিশনার। আগামিকাল শনিবার ভার্চুয়াল বৈঠক হবে৷ সেখানেই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর ভোট নিয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ২২ জনুয়ারি ৪ পুরসভায় ভোট পিছনোর আবেদন নিয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। কোভিড (Covid) বিধি মেনে ভোট করার পক্ষে নিজেদের মত জানায় রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার, সেই মামলার শুনানিতে পুরভোট পিছনো যায় কি না- তা জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো যায় কি না সে বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- বিরোধীদের মর্যাদা, নারী সুরক্ষায় জোর আসানসোল-চন্দননগরে বামেদের ইশতেহারে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...