Sunday, April 26, 2026

বিজেপি ছেড়ে “সপা” তে দারা সিং, শক্ত হচ্ছে অখিলেশের হাত

Date:

Share post:

ভোটমুখী উত্তরপ্রদেশে প্রায় ডজন খানেক বিজেপি বিধায়ক পদত্যাগ করেছেন। এবার শিরোনামে দারা সিং। মন্ত্রিসভা থেকে আগেই পদত্যাগ করেছিলেন ।আজ, রবিবার বিজেপি ছেড়ে অখিলেশ যাদবের (Akhilesh Yadav)উপস্থিতিতে যোগী সরকারের প্রাক্তন মন্ত্রী যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। সূত্রের খবর, তিনজন মন্ত্রী সহ প্রায় এক ডজন প্রাক্তন বিজেপি বিধায়ক আগামী মাসের নির্বাচনের আগেই দলত্যাগ করবেন।
ইতিমধ্যেই আপনা দলের বিধায়ক আর কে ভার্মা, যার দল কিনা বিজেপির সাথে জোটবদ্ধ, তিনিও আজ সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এদিন অখিলেশ যাদব (Akhilesh Yadav),  দারা সিং চৌহান ও আর কে ভর্মাকে স্বাগত জানানোর পাশাপাশি গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন। অখিলেশ বলেন, “এই লড়াই দিল্লি ও লখনউয়ের ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে। ওরা (বিজেপি) কেবল বিভেদের রাজনীতি করেছে, আমাদের পাখির চোখ উন্নয়নের রাজনীতি।”

আরও পড়ুন – CAA লাগুর দাবিতে জোরালো আন্দোলনের পথে? ‘বিদ্রোহী’ শান্তনুর বৈঠক ঘিরে জল্পনা 

উল্লেখ্য, দারা সিং চৌহান উত্তরপ্রদেশে দলিত তথা পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রভাবশালী নেতা। লোকসভা ও রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি। পদত্যাগের সময় যোগী (Yogi Adityanath) সরকারের পরিবেশ ও বন দপ্তরের মন্ত্রী ছিলেন। এদিন নতুন দলে যোগ দেওয়ার পর প্রাক্তন মন্ত্রী বলেন, “সমাজের যাঁরা পিছিয়ে পড়া মানুষ, তাঁদের প্রতি এই সরকারের মনোভাব আমাকে দুঃখ দিয়েছে।”
অন্যদিকে আবার রাজনীতির পালাবদলের মঞ্চে অপর্ণা যাদব ! মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) পুত্রবধূ এবার পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বলেই খবর। উত্তরপ্রদেশে একের পর এক দলত্যাগের মধ্যেই নয়া ইনিংস বিজেপির। এবার বিজেপিতে যোগ দিচ্ছেন মুলায়মের ‘ছোটি বহু’। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিভিন্ন নেতৃত্ব যোগী শিবির ছেড়ে অখিলেশ যাদবের দলে।সূত্রের খবর, সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী, অপর্ণা যাদব।

প্রসঙ্গত, অপর্ণা যাদব বরাবরই সমাজবাদী পার্টির অস্বস্তির কারণ। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (Samajwadi Party) টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। বিজেপি নেত্রী রীতা বহুগুণা যোশীর কাছে হেরে যান।
এরপর থেকেই অন্দরে ভাঙন বাড়তে থাকে। এরপর এনআরসি, রাম মন্দির ইস্যু তে বিজেপি কে সমর্থন করেন অপর্ণা। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন তিনি বারবার । ২০২২ ভোটের আগে তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা ছিলই। সূত্রের খবর, এই সেই জল্পনাই সত্যি হতে চলেছে। সপা ছেড়ে বিজেপিতেই নাম লেখাতে চলেছেন অপর্ণা।

Related articles

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...