Friday, June 19, 2026

CAA লাগুর দাবিতে জোরালো আন্দোলনের পথে? ‘বিদ্রোহী’ শান্তনুর বৈঠক ঘিরে জল্পনা

Date:

Share post:

পোর্ট গেস্ট হাউসে বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ফের ঠাকুর বাড়িতে বৈঠকে বসলেন বিজেপি(BJP) সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। এদিনের বৈঠকে যোগ দেন বিজেপির ৩ জন বিধায়কও। মতুয়া(Matua) মহাসংঘের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানানো হলেও সুত্রের খবর, সিএএ(CAA) কার্যকর করার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

রবিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে এই বৈঠক করেন সংঘাধিপতি শান্তনু ঠাকুর। বৈঠকে দেশ বিদেশের মতুয়া সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, অশোক কীর্তনীয়া, সুব্রত ঠাকুর। বৈঠকে এদিন কী আলোচনা হয়েছে, তা জানান খোদ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, ‘বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আর কিছুই নয়।’ সুব্রত ঠাকুর জানান, এই বৈঠক সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন সুব্রত। তবে সূত্রের খবর, এদিনের বৈঠকে সিএএ (CAA) কার্যকর কেন হচ্ছে না, তা নিয়েও আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সিএএ কার্যকর করার দাবিতে জোরাল সুর তোলা হবে বলেও স্থির করেছেন তাঁরা।

আরও পড়ুন:অবিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রাপ্য টিকা দেওয়া থেকে বঞ্চিত করেছে কেন্দ্র, তোপ পার্থর

উল্লেখ্য, ২০১৯ নির্বাচনী ইস্তেহারে বিজেপির তরফে সিএএ লাগু করার কথা বলা হলেও এখন পর্যন্ত তা লাগু করেনি বিজেপি সরকার। এদিকে সিএএ লাগুর দাবিতে ক্ষোভ ক্রমশ বাড়ছে মতুয়াদের অন্দরে। প্রকাশ্যে এবিষয়ে ক্ষোভ উগরে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন শান্তনু ঠাকুর। তবে মতুয়াদের সামনে সিএএ টোপ ঝুলিয়ে রেখে আখের গোছাচ্ছে বিজেপি। শান্তনু ঠাকুরের এদিনের বৈঠকের পর রাজনৈতিক মহলের অনুমান সিএএ লাগুর দাবিতে এবার বড়সড় আন্দোলনের পথে নামতে চলেছে মতুয়ারা।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...