Friday, June 19, 2026

অবিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রাপ্য টিকা দেওয়া থেকে বঞ্চিত করেছে কেন্দ্র, তোপ পার্থর

Date:

Share post:

১ বছর পূর্ণ হল করোনার (Coronavirus) টিকাকরণের (Vaccination)। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টিকাকরণের সঙ্গে যুক্ত সকলকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ঠিক এরপরই টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রসের (Trinamool Congress) মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বলেছেন, অবিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রাপ্য টিকা দেওয়া থেকে বঞ্চিত করেছেন প্রধানমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, যে পরিমাণ ভ্যাকসিন কেন্দ্রীয় সকারের দেওয়ার কথা ছিল তা দেয়নি। এ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও জানিয়েছিলেন। পার্থ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) যেভাবে সামনে থেকে কোভিডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ সামলালেন তা দেখার মতো।

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে বাদ বাংলার ট্যাবলো, সিদ্ধান্ত পরিবর্তন করতে প্রধানমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

পার্থ আরও বলেন,”বিজেপির সাফল্যের চাবিকাঠি হচ্ছে একজনকে দিও না, আরেকজনকে দাও। আমরা এর প্রতিবাদ করি। বিজেপির নীতি হচ্ছে বঞ্চিতের ইতিহাস, যা প্রতিশ্রুতি দেব তা পালন করব না।”

এরপর তৃণমূলের মহাসচিব টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ দেগে বলেন, ” অবিজেপি রাজ্যগুলোকে বঞ্চিত করে বিজেপি শাসিত রাজ্যগুলোকে ভ্যাকসিন প্রদান করার মধ্যে যদি সাফল্য থাকে তাহলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে সেটা আঘাত। অবিলম্বে পশ্চিমবঙ্গের প্রাপ্য ভ্যাকসিন দিতে হবে।”

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...