Saturday, April 4, 2026

লতার শারীরিক অবস্থার আরও অবনতি

Date:

Share post:

কিংবদন্তি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) এখনও ICU-তে । উদ্বেগ কমেনি এতোটুকু। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে ।তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন এখনও ICU-তে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)।
জানা গিয়েছে, কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে দেখার অনুমতি দেননি। তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক।মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, কিংবদন্তি শিল্পীর বয়সের কথা মাথায় রেখেই তাঁকে কমপক্ষে ১০ থেকে ১২ দিন ICU-তে রেখে চিকিৎসা করা হবে।

আরও পড়ুন- চালক অসুস্থ, ১০ কিমি বাস চালিয়ে সহযাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলেন মহিলা যাত্রী
এই প্রসঙ্গে আশা ভোঁসলে জানান, হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু কড়া কোভিডবিধির কারণে তাকে ভিতরে ঢুকতে দেননি চিকিৎসকরা । তবে লতা মঙ্গেশকরের স্বাস্থ্য সম্পর্কে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আরোগ্য কামনা করেছেন।তাঁর সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শিল্পীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উল্লেখ্য, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন কিংবদন্তি গায়িকা। কোভিডের (COVID-19) পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হন ৯২ বছরের শিল্পী। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ICU-তে চিকিৎসা চলছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...