Wednesday, June 3, 2026

কয়লাকাণ্ড: কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে ইডি

Date:

Share post:

এবার কয়লাকাণ্ডে (Coal Scam) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। কলকাতায় কেন একজন সাক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, এনিয়ে প্রশ্ন তোলে কোর্ট। তদন্ত করতে বারণ করেনি আদালত। তা সত্ত্বেও কোনও সদর্থক পদক্ষেপ নেই কেন, এ নিয়েও প্রশ্ন করেন কোর্টের বিচারপতি। নিজাম প্যালেস বা অন্যত্র কেন জিজ্ঞাসাবাদ করছেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা? ২ বার সমন পাঠিয়েই চুপ কেন ইডি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।” এমনটাই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Manthar)।

আরও পড়ুন: করোনা সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হলো খড়গপুর আইআইটি ক্যাম্পাস

মঙ্গলবার কয়লাকাণ্ডে (Coal Scam) অন্যতম সাক্ষী সুমিত রায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী দু’ মাসের জন্য অন্তর্বর্তী নির্দেশের সময় সীমা বাড়ানো হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিল আদালত। উল্লেখ্য, কয়লাকাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে যান সুমিত রায় (Sumit Roy)।

কয়লাকাণ্ডে আগেই জেরা করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak)। তিনি দিল্লিতে দেখা করেন ED-র সঙ্গে। বিধানসভা ভোটের আগে কয়লাকাণ্ড নিয়ে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি শোরগোল ফেলেছিল, ভোট মিটে যাওয়ার পর সেই তৎপরতা কেন দেখা যায়নি কেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।

 

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...