Saturday, March 14, 2026

Jamtara Gang: KYC-র নাম করে প্রতারণা! পর্দা ফাঁস জামতড়া গ্যাংয়ের

Date:

Share post:

KYC-এর নাম করে ফোন। আর সেই ফোনেই লুকিয়ে থাকছে প্রতারণার ফাঁদ। নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব সমস্ত টাকা। শহরে ফের সক্রিয় জামতড়া গ্যাং। আর এই গ্যাং এর সদস্যদের পর্দাফাঁস করলেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত।

খাল কেটে কুমির আনা, এই প্রবাদটির সঙ্গে আমরা সবাই পরিচিত। এবার নিজেদে বিপদ নিজেরাই ডেকে আনলেন জামতড়া গ্যাংয়ের সদস্যরা। জালিয়াতি করার লিস্টে গ্যাংয়ের সদস্যরা নাম রেখেছিল সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের। আর তাতেই কাল কল। জালিয়াতি করতে গিয়ে গিয়ে ফাঁসলেন ওই গ্যাংয়ের সদস্য।

ঠিক কী ফাঁদ পেতেছিল জামতড়া গ্যাং?

মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার নাম করে সাইবার বিশেষজ্ঞ এবং এথিক্যাল হ্যাকার সন্দীপ সেনগুপ্তের কাছে একটি ফোন আসে। সিম কার্ডের KYC আপডেটের জন্য তাকে “টিম ভিউয়ার কুইক সাপোর্ট” নামে একটি অ্যাপ্লিকেশন ফোনে ইন্সটল করতে বলেন ফোনের অপরপ্রান্তের থাকা ব্যক্তি। প্রসঙ্গত, এই ধরনের টিম ভিউয়ার কুইক সাপোর্ট বা এনি ডেস্ক অ্যাপ্লিকেশনগুলি এক ধরনের রিমোট এক্সেস ডেক্সটপ অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনার ফোনের সমস্ত ডেটা ব্যবহার করতে পারবে প্রতারকরা। এর মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে সমস্ত টাকা।

কীভাবে প্রতারণার হাত থেকে বাঁচা যাবে?

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত এ বিষয়ে বলেন, যখনই কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসবে সিমের আপডেট, ক্রেডিট বা ডেবিট কার্ডের আপডেট কিংবা কোনো প্রকার লাইফ ইন্সরেন্স সার্ভিসের ব্যাপারে তখনই সচেতন হওয়া উচিত। যদি ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি এই ধরনের রিমোট এক্সেস সফটওয়্যার গুলি ফোনে ইন্সটল করার কথা বলেন তখনই মনে করতে হবে সামনে ফাঁদ পাতা হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো দরকার। সাথেই ফোনের ডাটা অফ করে দেওয়া উচিত। এতে যে লিঙ্কটি ক্রিয়েট হবে তা ইন্টারনেটের অভাবে নষ্ট হয়ে যাবে।

এদিন জামতাড়া গ্যাং এর ওই সদস্য যখন বুঝতে পারেন যে তিনি নিজের ফাঁদেই নিজে আটকে গেছেন তখন অকথ্য ভাষায় গালিগালাজ করেন সন্দীপ সেনগুপ্তকে। এই বিষয়টি নিয়ে যদিও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন- Novak Djokovic: স্পেনে ঢুকতে গেলে নির্দিষ্ট কোভিড বিধি মানতে হবে জোকারকে, জানিয়ে দিল সে দেশের সরকার

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...