Friday, April 3, 2026

না ফেরার দেশে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। রেখে গেলেন তাঁর ‘কাল্পনিক শক্তি’ হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট-দের। গত ২৪ ডিসেম্বর বার্ধক্যজনিত অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীন কার্টুনিস্টকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী শোকবার্তায় লেখেন, “বিশিষ্ট  শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি নারায়ণ দেবনাথের (Narayan Debnath) পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন: অপর্ণা সেনের বিরুদ্ধে ‘দেশদ্রোহিতা’র অভিযোগে উল্টোডাঙা থানায় বিজেপি

পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) নারায়ণ দেবনাথকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ (Bangabibhushan) সম্মান প্রদান করে।  রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...