Tuesday, June 23, 2026

অপর্ণা সেনের বিরুদ্ধে ‘দেশদ্রোহিতা’র অভিযোগে উল্টোডাঙা থানায় বিজেপি

Date:

Share post:

অপর্ণা সেনের বিরুদ্ধে এফআইআর করল বিজেপি। রাজ্যে রাজ্যে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপর্ণা সেন। সেটা ২০২০ সালের ১৬ জানুয়ারি। তার পরেই অপর্ণার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেয় বিজেপি। সেই সময়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “ওরা চিরকালই দেশদ্রোহী। সব কিছুর বিরোধিতা করাই ওদের কাজ। বরাবরই হিন্দুত্বের বিরোধিতা করে এসেছেন। দেশের মানুষের থেকে অর্থ, সম্মান পেয়েছেন, দেশের মানুষরা সব দিয়েছেন। কিন্তু তাঁরা দেশের মানুষের স্বার্থ নিয়ে ভাবেন না। এখনও বুঝতে পারছে না, যে মানুষ সবটা বোঝে। মানুষের মন বুঝছেন না।” এর দু’মাস পরে সোমবার কলকাতার উল্টোডাঙা থানায় অপর্ণার নামে এফআইআর দায়ের করলেন বিজেপি-র উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে।
বিজেপি নেতা কল্যাণের অভিযোগ, ‘‘অপর্ণা বিএসএফ-কে খুনি ও ধর্ষক বলে অপমান করেছেন।’’ এ বার তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে পুলিশে অভিযোগ জানালেন তিনি।
আগেই বিএসএফ-মন্তব্য প্রসঙ্গে অপর্ণাকে ক্ষমা চাওয়ার দাবি তোলে বিজেপি। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলে অভিনেত্রীকে চিঠি দিয়ে জানিয়েছ‌িলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী।

আরও পড়ুন- Parambroto: বামমনস্ক হয়েও বিজেপি-আরএসএস বিরোধী বড় শক্তির দিকেই থাকতে চান পরমব্রত

অপর্ণার বিরুদ্ধে অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ অভিনেত্রী এনেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। অপর্ণার বিরুদ্ধে পুলিশ যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবি রাখা হয়েছে অভিযোগপত্রে। বিষয়টি নিয়ে পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতা।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...