Wednesday, April 8, 2026

Kl Rahul: ‘বোর্ড চাইলে টেস্ট দলকে নেতৃত্ব দিতে তৈরি’, সাংবাদিক সম্মেলনে এসে বললেন রাহুল

Date:

Share post:

পিঠে ব‍্যাথার কারণে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি( Virat Kohli)। সেই ম‍্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল( Kl Rahul) । সেই ম‍্যাচে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচে হারলেও ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলে পাকাপাকি ভাবে ভারতের হয়ে টেস্ট দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত রাহুল। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাহুল।

এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন,” দেশকে নেতৃত্ব দেওয়া সব সময় বিশেষ অনুভূতি। যদি আমাকে টেস্ট দলের অধিনায়ক করা হয় তা হলে সেটা অনেক বড় দায়িত্ব হবে। আমি সেই দায়িত্ব নিতে তৈরি। তবে এই মুহূর্তে আমি অত কিছু ভাবছি না। শুধু সামনের ম্যাচের কথা ভাবছি। ”

এরপাশাপাশি রাহুল আরও বলেন,”নাম নিয়ে জল্পনা শুরু হওয়ার আগে আমি খুব একটা মাথা ঘামাইনি। জোহানেসবার্গে দলকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল। খেলার ফল আমাদের পক্ষে না গেলেও আমি অনেক কিছু শিখেছি। তার জন্য আমি গর্বিত।”

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ। রোহিত শর্মা না থাকায় এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। আর প্রোটিয়াদের বিরুদ্ধে জিততে মরিয়া তিনি।

আরও পড়ুন:Mohammad Siraj: বিরাট প্রসঙ্গে এবার আবেগঘন বার্তা সিরাজের

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...