Tuesday, June 23, 2026

Aparna Yadav: শেষ পর্যন্ত BJP-তেই যোগ দিলেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব

Date:

Share post:

সমাজবাদী পার্টির ঘরে ভাঙন ধরিয়ে BJP-তেই যোগ দিলেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং-এর উপস্থিতিতে এ দিন বিজেপিতে যোগ দেন অপর্ণা যাদব। উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথও।  গেরুয়া শিবিরে যোগদানের পর যাদব পরিবারের ছোট ছেলে প্রতীকের স্ত্রী বলেন,  ‘বরাবরই ভারতীয় জনতা পার্টির কাজ ও প্রকল্পে মুগ্ধ ছিলাম৷ আমার প্রধান লক্ষ্য দেশের জন্য কাজ করা৷ নিজের ক্ষমতা অনুযায়ী সেই কাজ করে যাব৷ ’

আরও পড়ুন:লন্ডভন্ড বিজেপি : কোন জুটিকে কাঠগড়ায় তুলছেন সুকান্ত মজুমদার?

গুঞ্জন উঠেছে, লখনউ ক্যাটনমেন্ট আসন থেকে তাঁকে টিকিট দিতে পারে BJP।

উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট (Lucknow Cant.) আসন থেকে সপার টিকিটে ভোটযুদ্ধে লড়েছিলেন তিনি। কিন্তু, ৩৩ হাজার ৭৯৬ ভোটে BJP র রিতা বহুগুণা যোশীর কাছে হেরে যান অপর্ণা। জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পরেই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা ভেবেছেন তিনি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...