Friday, June 26, 2026

Eden: ইডেনে বসতে পারে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজের আসর : সূত্র

Date:

Share post:

সব কিছু ঠিক থাকলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে (Eden) বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ( India-West Indies) টি-২০(T-20)  সিরিজের আসর। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেন্সে। আর একদিনের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আমেদাবাদে।

ফেব্রুয়ারি মাসে ভারতে বিরুদ্ধে একদিনে এবং টি-২০ সিরিজ খেলতে এ দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ঠিক ছিল প্রতিটি ম্যাচই হবে আলাদা আলাদা মাঠে। সূচি অনুযায়ী ঠিক ছিল, এক দিনের সিরিজের ম্যাচগুলি হবে আমেদাবাদ, জয়পুর এবং কলকাতায়। এবং টি-২০ সিরিজের ম্যাচগুলি হওয়ার কথা ছিল কটক, বিশাখাপত্তনম এবং তিরুঅনন্তপুরমে।

কিন্তু সূত্রের খবর বুধবার বোর্ডের বৈঠকের পর পরিবর্তন আসে সূচিতে। সূত্রের খবর, বুধবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে বোর্ডের একটি বৈঠক হয়। সেখানেই ঠিক হয় যে, এক দিনের সিরিজ আমেদাবাদে এবং টি-২০ সিরিজ আয়োজন করা হবে কলকাতায়। সূত্রের খবর, বোর্ডের বৈঠকে কোনও দ্বিমত প্রকাশ করা হয়নি এই বিষয়ে। যদিও বোর্ডের তরফে এখনও পযর্ন্ত সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...