Friday, April 3, 2026

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ভাটপাড়ায়, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া(Bhatpara)। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির(BJP) বিরুদ্ধে। যদিও কপাল জোরে অল্পের জন্য রক্ষা পান ওই তৃণমূল(TMC) নেতা। বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় তাকে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। এই হামলার পেছনে বিজেপি জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

জানা গিয়েছে, বুধবার সকালে ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অসীম রায় বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন। সেই সময় তার পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। অসীমকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যদিও লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। এরপরই তৃণমূল নেতার ওপর হামলা চালায় তারা। বন্দুকের বাট দিয়ে এলোপাথাড়ি মারা হয় মাথায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা ছুটে আসে উদ্ধার করতে। পরিস্থিতি বেগতিক বুঝে পালায় দুষ্কৃতী দল। এরপর দ্রুত তৃণমূল নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:Aparna Yadav: শেষ পর্যন্ত BJP-তেই যোগ দিলেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব

এদিকে এই হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়ার রাজনীতি। তৃণমূলের দাবি, এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও অভিযোগ খারিজ করেছে বিরোধী বিজেপি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...