Saturday, April 4, 2026

Covid 19: এখনই শেষ হচ্ছে না অতিমারির দাপট, সতর্কবার্তা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

Date:

Share post:

ওমিক্রন এন্ডেমিক নয়, নিশ্চিন্ত হওয়ায় কোনও কারণ নেই, উদ্বেগ বাড়িয়ে এমন কথাই বললেন হু (WHO) এর প্রধান। করোনা (COVID 19) আতঙ্কের মধ্যেই অনেকেই মনে করেছিলেন ওমিক্রন হয়তো  কোভিড ১৯ (COVID 19) এর সমাপ্তি ঘোষণা করবে। বিশেষজ্ঞদের একাংশও সেরকমই ইঙ্গিত  দিয়েছিলেন। কিন্তু সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিলেন হু (WHO)- এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস।

আরো পড়ুন : অভিষেকের উদ্যোগে একরত্তির সফল অস্ত্রোপচার, সাংসদকে “ঈশ্বরের বরপুত্র” বলছে পরিবার

বিশ্ব জুড়ে চিন্তা বাড়ছে করোনার নতুন স্ট্রেনকে ঘিরে। কেউ মনে করছেন ওমিক্রন করোনার শেষের শুরু, কেউ আবার বলছেন ওমিক্রনের পর করোনা ভাইরাসের আরো অনেক নতুন স্ট্রেন আসবে। নানা মুনির নানা মত বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে।এই সময়ে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের বক্তব্য চিন্তা বাড়লো আবারো।

মঙ্গলবার অর্থাৎ ১৮ জানুয়ারি প্রকাশিত এক বার্তায় হু (WHO)- এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস আশঙ্কা প্রকাশ করে বলেন যে ওমিক্রন এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে । এই অবস্থায় দাঁড়িয়ে যাঁরা এখনও টিকা পাননি তাঁদের অসুস্থতার তীব্রতা ও মৃত্যুর আশঙ্কা অনেকাংশে বেশি।

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, ওমিক্রন মৃদু এটা একেবারেই ভুল ধারণা। করোনার অন্য প্রজাতির থেকে তীব্রতা কম হলেও, ওমিক্রনে আক্রান্তের তালিকাটা ক্রমশঃ দীর্ঘ হচ্ছে। এমনকি হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। হু-এর তথ্য বলছে এখনও গোটা বিশ্ব জুড়ে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষ মারা যাচ্ছেন কোভিড সংক্রমণে।

টেড্রস অবশ্য বলছেন হেরে গেলে চলবে না।এখনও লড়াই  চালিয়ে যেতে হবে। সঠিক মাত্রায় টিকাকরণ আর নিয়ম মেনে চলতে পারলে তবেই এই অতিমারির বিরূদ্ধে যুদ্ধে জেতা সম্ভব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...