Monday, April 6, 2026

Maharastra: বেশি আসন পেয়েও মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে কোণঠাসা বিজেপি

Date:

Share post:

বেশি আসন পেলেও মহারাষ্ট্রে স্থানীয় নির্বাচনে কোণঠাসা বিজেপি (Bjp)। গ্রামীণ ও মফস্বল অঞ্চলে বিজেপি ৪১৬টি আসন পেয়েছে। কিন্তু এনসিপি, শিবসেনা (Shivsena), কংগ্রেস (Congress) মিলে ৯৭৬টি আসন জিতেছে। একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে এনসিপি (Ncp) পেয়েছে ৩৭৮টি আসন। তৃতীয় স্থানে থেকে শিবসেনা পেয়েছে ৩০১টি আসন। শাসক মহাবিকাশ আঘাড়ি জোটের ঝুলিতে গিয়েছে ৬০ শতাংশেরও বেশি ভোট।

নগর পঞ্চায়েত দখলের নিরিখে এগিয়ে এনসিপি। ২৫টি নগর পঞ্চায়েত তাদের দখলে। বিজেপির পেয়েছে ২৪টি। মহারাষ্ট্রের বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল অবশ্য বলেছেন, ২৬ মাস ক্ষমতার বাইরে থেকেও যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি। তবে রাজনৈতিক মহলের মতে বিজেপিকে কোণঠাসা করতে এক সঙ্গেই থাকতে হবে এনসিপি, শিবসেনা ও কংগ্রেসকে।

আরও পড়ুন- India Team: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত জয় ভারতের, আয়ারল্যান্ডকে হারাল ১৭৪ রানে

২১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি মহারাষ্ট্রে ১০৬টি নগর পঞ্চায়েতের ১৮০২টি আসনে, দুটি জেলা পরিষদের ১০৫টি আসন এবং ১৫টি পঞ্চায়েত সমিতিতে ২১০টি আসনে নির্বাচন হয়৷ বুধবার হয়েছে ফল প্রকাশ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...