Saturday, June 27, 2026

India Team: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত জয় ভারতের, আয়ারল্যান্ডকে হারাল ১৭৪ রানে

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ( U-19 World Cup) দ্বিতীয় ম‍্যাচেও জয় পেল ভারতীয় দল ( India Team)। বুধবার রাতে তারা ১৭৪ রানে হারাল আয়ারল্যান্ডকে। এই জয়ের ফলে সুপার লিগের যোগ্যতা অর্জন করে টিম ইন্ডিয়া।

বাকি ক্রীড়াক্ষেত্রর মতন ভারতের ছোটদের দলেও করোনা হানা। করোনা সংক্রমণের জেরে অধিনায়ক ও সহ-অধিনায়ক নিয়ে মোট ছয়জন ক্রিকেটার রয়েছেন কোয়ারেন্টাইনে। তা সত্ত্বেও নতুন অধিনায়ক নিশান্ত সিন্ধুর নেতৃত্ব ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে  হারাল আয়ারল্যান্ডকে।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বোল করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন অঙ্গক্রিশ রঘুবংশী এবং হারনুর সিং। অঙ্গক্রিশ করেন ৭৯ রান। হারনুর সিং করেন ৮৮ রান।  ওপেনিংয়েই ১৬৪ রানের দুর্ধর্ষ পার্টনারশিপ গড়েন তারা। ৪২ রান করেন রাজ বাওয়া।  নিশান্ত সিন্ধু করেন ৩৬ রান। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন মুজামিল শারজাদ। একটি করে উইকেট নেন ম‍্যাথইউ এবং জেমি ফর্বস।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে একমাত্র লড়াই করেন স্কট ম‍্যাকবেথ। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে মোট আটটি বোলার ব্যবহার করেন ভারত অধিনায়ক নিশান্ত সিন্ধু। আর এতেই বোঝা যায় যে বোঝায় কতটা অলরাউন্ড পারফর্মেন্স দিতে সক্ষম ভারতীয় ক্রিকেটাররা। দুটি করে উইকেট নেন কৌশল তাম্বে, অন্বেশর গৌতম ও গর্ভ সাঙ্গওয়ান। একটি করে উইকেট নেন রাজবর্ধণ, রবি কুমার এবং ভিকি ওটসল।

আরও পড়ুন:Sc EastBengal: ‘এই জয় দলের মেজাজ বদলে দিয়েছে’, বললেন লাল-হলুদ কোচ

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...