Saturday, April 4, 2026

Sachin Tendulkar: গতবারের পারিশ্রমিক পাননি, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ থেকে সরে দাঁড়ালেন শচিন তেন্ডুলকর

Date:

Share post:

রোড সেফটি ওয়ার্ল্ড( Road Safety World) সিরিজ থেকে সরে দাঁড়ালেন শচিন তেন্ডুলকর ( Sachin Tendulkar)। সূত্রের খবর, প্রথমবারের খেলার পারিশ্রমিক এখনও পুরোপুরি পাননি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। তাই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

এদিন এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেছেন, “শচিন এই বছরের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেবেন না। প্রতিযোগিতার মূল আয়োজক রবি গায়কোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। গত বছরের ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ বেতন দেওয়ার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু অনেকেই তা পাননি।”

তবে একা শুধু শচিন একা নন, সূত্রের খবর এই টুর্নামেন্টে খেলা একাধিক প্রাক্তন ক্রিকেটার পুরো বা কিছু অংশ টাকা পাননি। এবং এক বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার যেমন খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মেহরাব হোসেন, রাজিন সালেহ-সহ অনেকেই এখনও কোনও টাকা পাননি।

চলতি বছর রোড সেফটি ওয়ার্ল্ড প্রতিযোগিতা হওয়ার কথা মার্চের ১ থেকে ১৯ তারিখ, সংযুক্ত আরব আমিরশাহিতে।

আরও পড়ুন:টিকা না নিয়ে বিতর্কে থাকা জোকোভিচই যুক্ত করোনার ওষুধ তৈরির সংস্থার সঙ্গে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...