Saturday, June 13, 2026

Blast: পার্সেল খুলতেই বিকট বিস্ফোরণ! জখম ৪

Date:

Share post:

পার্সেল খুলতে গিয়ে বিপত্তি! ওষুধের পার্সেল খুলতেই প্রবল বিস্ফোরণ। যার জেরে জখম হলেন ওযুধের দোকানের মালিক সহ তিন জন। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার বাহারাইলে। আহতদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উত্তর দিনাজপুরের বাহারাইলে একটু ওষুধের দোকান চালান বাবলু চোধুরী। স্থানীয় সূত্রে খবর শুক্রবার বিকেলের দিকে তার দোকানে একটি পার্সেল নামিয়ে দিয়ে চলে যায় এক টোটোচালক। প্রাপক হিসাবে পার্সেলের উপরে তাঁর নাম এবং মোবাইল নম্বর লেখা ছিল। তারপর? সেই পার্সেলটা খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল, যে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর দেখা যায়, গুরুতর আহত অবস্থায় পড়েছেন ৪ জন। ওষুধের দোকানের মালিক-সহ তিন জনের শরীর রীতিমতো ঝলসে গিয়েছে। তড়িঘড়ি আহতদের উদ্ধরা করা ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। সেই পার্সেল খুলতেই ভীষণ শব্দে কেপে ওঠে এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত ওই টোটোচালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রতিহিংসাজনিত কারনেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের।

আরও পড়ুন- দেশ মমতাকে চাইছে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে, প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট

 

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...