Saturday, April 4, 2026

নিট-এ ওবিসিসির জন্য সংরক্ষণ বজায় রাখলো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিট-এর (NEET) অল ইন্ডিয়া কোটায় অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসিসির জন্য যে ২৭ শতাংশ সংরক্ষণ ছিল, তা বহাল থাকবে। অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ মেধার সঙ্গে বিরোধপূর্ণ নয়। এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

সর্বভারতীয় স্তরে স্নাতক এবং স্নাতকোত্তর মেডিকেলে ভর্তির ক্ষেত্রে অনগ্রসর (NEET) শ্রেণীর জন্য ২৭ শতাংশ ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণ বজায় রাখার নির্দেশ দিয়ে ওই পর্যবেক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর সভাপতিত্বে বেঞ্চ বলে, যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু শ্রেণিতে অর্থনৈতিক সামাজিক সুবিধা প্রতিফলিত করে না এবং সেই যোগ্যতা সামাজিকভাবে প্রাসঙ্গিক হওয়া উচিত।

আরও পড়ুন-করোনা-যুদ্ধে মডেল ডায়মন্ড হারবার : পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার বেঞ্চ সংক্ষিপ্ত আদেশে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের সাংবিধানিক বৈধতাকে বহাল রাখে এবং মেডিকেলে বর্তমান ভর্তি প্রক্রিয়া অনুমোদন করে। পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল অংশের যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করার জন্য ৮ লাখ টাকা বার্ষিক আয়ের সীমা বহাল রাখে আদালত। তবে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য আসন সংরক্ষণের প্রশ্নে আদালত তখন বলেছিল, এবিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত ও কারণ জানিয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে। বৃহস্পতিবার সেই আদেশ দিল সুপ্রিম কোর্ট।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...