Saturday, March 14, 2026

Murder: ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন দুইভাইকে, চাঞ্চল্য সিঙ্গুরে

Date:

Share post:

দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির (Hoogli) সিঙ্গুরের (Singur) মির্জাপুর এলাকায়। মৃত দুজনের নাম নির্মল মালিক ও রাজা মালিক। খুনের ঘটনায় অভিযুক্ত উত্তম সাঁতরাকে আটক করেছে পুলিশ (Police)।

শুক্রবার, সকালে সিঙ্গুরের মির্জাপুর গ্রামে বাজার এলাকায় প্রথমে এক ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত উত্তম সাঁতরা। এরপর সেখানে অন্য ভাই ছুটে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা আতঙ্কে দোকান বাজার বন্ধ করে দিয়ে আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধোর করে। খুন ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। মৃত দুই ভাই ও মূল অভিযুক্ত আগে বন্ধু ছিল। কিন্তু কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...