Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টেস্টের পর এক দিনের সিরিজেও লজ্জার হার ভারতের। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরল প্রোটিয়ারা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারল কে এল রাহুলের দল।

২) শুক্রবার আইপিএলের নতুন দুই দল লক্ষনৌ এবং আমেদাবাদ ঘোষণা করল তাদের অধিনায়কের নাম। লক্ষনৌ দলের অধিনায়ক হলেন লোকেশ রাহুল। অন্য দিকে আমদাবাদ দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

৩) পিছিয়ে পড়েও সুপানিদা কাতেথংকে হারিয়ে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের শেষ চারে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। ম‍্যাচের ফলাফল ১১-২১, ২১-১২, ২১-১৭। সিন্ধুর জিততে সময় লাগে এক ঘণ্টা পাঁচ মিনিট।

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে শূন্য রানে ফেরার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে ১৪ বার শূন্য রানে আউট হলেন কোহলি। এই তালিকায় টপকে গেলেন কপিল দেব এবং রাহুল দ্রাবিড়কে।

৫) গত বছরের পুনরাবৃত্তি। ২০২২ টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ২৩ অক্টোবর মেলবোর্নে এই ম্যাচ হবে। শুক্রবার ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।

৬) প্রয়াত প্রাক্তন ফুটবলার নির্মলচন্দ্র ঘোষ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। উলুবেড়িয়ার এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর।

 

৭) দীর্ঘ দিন ধরেই সুগার এবং কিডনির অসুখে ভুগছেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিক। প্রায় সাড়ে তিন মাস তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছে। এবার অসুস্থ সুভাষ ভৌমিকের পাশে দাঁড়ালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এগিয়ে এল তিন প্রধান এবং আইএফএও।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...