Wednesday, April 8, 2026

India Match: ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-২০ ম‍্যাচ ইডেনে, জানাল বিসিসিআই

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India-WestIndies) তিনটি টি-২০ ম‍্যাচের সিরিজ পেল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। শনিবার টুইট করে জানাল বিসিসিআই( Bcci)। ম‍্যাচগুলি হতে চলেছে ১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি। ওপর দিকে একদিনের তিনটি ম‍্যাচের সিরিজ হতে চলেছে আমেদাবাদে।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক বিবৃতিতে জানান,”প্রথমে ছ’টি কেন্দ্রে এই ছ’টি ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা কমিয়ে দু’টি কেন্দ্রে করা হয়েছে। দুই দলের ক্রিকেটার, আম্পায়ার, সম্প্রচারকারী সংস্থার কর্মীদের যাতে খুব কম যাতায়াত করতে হয়, এবং জৈবদুর্গ যাতে অক্ষুন্ন থাকে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আগামী ম‍াসে ভারতের তিনটি একদিনের এবং তিনটি টি-২০ ম‍্যাচের সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে তিনটি এক দিনের ম্যাচ হবে আমদাবাদে। এই ম্যাচগুলি হবে ৬, ৯ এবং ১১ ফেব্রুয়ারি। এর পর হবে তিনটি টি-২০ ম‍্যাচ। যা হবে ক্রিকেটের নন্দনকানন ইডেনে। এই ম‍্যাচ গুলি হবে ১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:Ipl: কবে থেকে শুরু হবে আইপিএল? জানালেন বিসিসিআই বোর্ড সচিব

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...