Wednesday, June 24, 2026

নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ট্রাম উদ্বোধন করলেন মদন মিত্র

Date:

Share post:

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁকে সন্মান জানাতে কলকাতায় বিশেষ ট্রাম উদ্বোধন করলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র (Madan Mitra)। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এই ট্রামের উদ্বোধন করেন তিনি। বিশেষ এই ট্রামটির নাম ‘বলাকা’। ট্রামটির উদ্বোধনের পর মদন মিত্র বলেন, সম্পূর্ণ বিনা পয়সায় এই ট্রামে চড়া যাবে।

পাশাপাশি তিনি (Madan Mitra) আরও বলেন, দিল্লির রাজপথে নেতাজির ট্যাবলো বাতিল করা হয়েছে। কিন্তু কলকাতায় নেতাজির নামাঙ্কিত ট্রাম চলবে, এটা কেন্দ্রকে জবাব দেওয়া হল। আগামী সাতদিন ধরে এই ট্রাম চলবে। এই ট্রামে নেতাজি সংক্রান্ত অনেকগুলি বই থাকবে যা যাত্রীর তাঁদের যাত্রাপথে পড়তে পারবেন।

একই সঙ্গে এই বিশেষ ট্রামে নেতাজির উপর গান এবং দেশাত্মবোধক গান বাজবে, যা শুনতে শুনতে যাত্রীরা গন্তব্যে পৌঁছবেন। প্রথমদিন এই ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত যায়। অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি ট্রাম তৈরি করার জন্য ট্রাম কোম্পানীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মদন মিত্র।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...