Sunday, April 5, 2026

Mohammedan Sporting: মহামেডানের গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী

Date:

Share post:

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting) গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী ( Sandip Nandy)। শনিবার এমনটাই জানালেন সাদা-কালো কর্তারা। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছসিত সন্দীপ।

ইতিমধ্যেই করোনার ( Corona) ভীতি কাটিয়ে আইলিগের (I-league) জন‍্য ফের অনুশীলন শুরু করে দিয়েছে সাদা-কালো ব্রিগেড। আইলিগের প্রস্তুতি শুরু করতেই সন্দীপ নন্দীকে গোলরক্ষক কোচ হিসাবে নিযুক্ত করল মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্প্রতি মহামেডানের আগের গোলরক্ষক কোচ মিহির সাওয়ান্ত এসসি ইস্টবেঙ্গলে যোগ দেন, ফলে সন্দীপ নন্দীকে এই দায়িত্ব দেওয়া হয়।

শনিবার মহামেডান তাঁবুতে সন্দীপ নন্দীর যোগদানের কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস, সচিব দানিশ ইকবাল সহ মহমেডানের কর্মকর্তারা।
এদিন নতুন দায়িত্ব হাতে নিয়ে সন্দীপ নন্দী বলেন,” খুবই ভালো লাগছে। মহামেডানে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছসিত। নিজের ১০০ শতাংশ দিয়ে তৈরি করব দলকে।”

আরও পড়ুন:সুভাষ স‍্যারের মৃত্যুতে শোকাহত বাইচুং, ডগলাস, ‘সুভাষ দা লোকটা অনেক ভোকাল ছিল’, বললেন বাইচুং

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...