Wednesday, June 24, 2026

World Bank: রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে স্বীকৃতি, বাংলাকে হাজার কোটি টাকা সাহায্য বিশ্বব্যাঙ্কের

Date:

Share post:

কন্যাশ্রী মতো প্রকল্প আগেই স্বীকৃতি পেয়েছে বিশ্বের দরবারে। এবার পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি স্বীকৃতি দিল বিশ্বব্যাঙ্কও। রাজ্যের সামাজিক সুরক্ষা কর্মসূচির উন্নয়নে ১২৫ মিলিয়ন ডলার, ভারতীয় মূল্যে প্রায় ১০০০ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত নিল বিশ্বব্যাঙ্ক (World Bank)। সম্প্রতি চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) রাজ্যে নারী ক্ষমতায়নের উপর জোর দেন। পাশাপাশি, সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে একের পর এক প্রকল্প গ্রহণ করে রাজ্য সরকার (State Government)। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা চালু হয়। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করেন মমতা। চালু হয় সামাজিক ক্ষেত্রে দুয়ারে সরকার, দুয়ারে রেশনের মতো প্রকল্প।

অন্য ক্ষেত্রগুলিতে অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে বা নতুন প্রকল্পের পরিকল্পনায় হ্রাস টেনেও সামাজিক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সে সময়ই বিশ্বব্যাঙ্কের কাছে ঋণের আবেদন জানানো হয়। অগাস্টেই বিশ্বব্যাঙ্কের তরফে ঋণ দেওয়ার বিষয় রাজ্যকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়। এরপর চিঠি পাঠিয়ে টাকা দেওয়ার কথা জানায় বিশ্বব্যাঙ্ক।

আরও পড়ুন:বোনের হবু বরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেল দীপিকাকে!

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...