Thursday, April 9, 2026

যাদবপুরে দুরন্ত গাড়ির ধাক্কায় মৃত এক পথচারী; আশঙ্কাজনক ৬ জন হাসপাতালে

Date:

Share post:

রাতের শহরে বেপরোয়া গতির বলি ১, আশঙ্কাজনক আরও ৬। ঘটনাস্থল যাদবপুর। বেপরোয়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত ১। কৃষ্ণা গ্লাসের কাছে যাদবপুরে দিক থেকে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু। গুরুতর আহত ৬জন ভর্তি বাঘাযতীন হাসপাতালে। গাড়ির ধাক্কায় নিহত যাদবপুরের বাসিন্দা সমীর থমাস কর্মকার। গাড়ির আরোহী ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, যাদবপুর থেকে বাঘাযতীনের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল গাড়িটি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারায়। ধাক্কা মারে একের পর এক দোকানে। ধাক্কা লাগে দাঁড়িয়ে থাকা একটি বাইকেও। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান। এরপর পথচলতি এক ব্যক্তিকে পিষে দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর। গুরুতর আহত আরও ৬ জন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। চালক ছাড়াও গাড়ির মধ্যে ছিলেন দু’জন মহিলা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় যাদবপুর থানার পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে যাদবপুর থানায়। গ্রেফতার চালক।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...