Wednesday, June 10, 2026

Sexual Harassment: ঢাকায় ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে নির্যাতন; গ্রেফতার ৩

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ডেকে ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার সাদ মুআকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন বিউটি ব্লগার সাদ মুআ। এছাড়াও তার অফিশিয়াল ফেসবুক পেজেও তিনি ঘটনার বিবরণ পোস্ট করেছেন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই ঘটনার মূল অভিযুক্ত ইশতিয়াক আমিন ফুয়াদ ওরফে সানি, সায়মা শিকদার নিরা ও রিশুকে রোববার ভোরে রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার একটি দল।

ওই ব্লগারের অভিযোগ, চারদিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে একজন নারী ও একজন পুরুষের সাথে দেখা করেন তিনি। তারা তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু ওই দুজনের বাড়িতে যাওয়ার পর তারা তাকে আটকে রাখেন এবং নির্যাতন করেন। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন এবং ব্যাগও ছিনিয়ে নেন তারা।

সাদ মুআ বিউটি ব্লগার হিসেবে পরিচিত। মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তিনি।

আরও পড়ুন- ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন মোদির, ‘মূর্তি রাজনীতি’ কটাক্ষ তৃণমূলের

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...