Friday, April 3, 2026

বঙ্গ–বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে দল ত্যাগ বনির

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কয়েকমাসের মধ্যেই মোহভঙ্গ হল তাঁর। ভারতীয় জনতা পার্টি ছাড়লেন বনি (Bonny Sengupta)। সোশ্যাল মিডিয়ায় এমনই ঘোষণা তাঁর। বঙ্গ–বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন বনি।

আরও পড়ুন-স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী, ‘পাড়ায় শিক্ষালয়’-র সূচনায় বললেন ব্রাত্য

সোমবার বনি (Bonny Sengupta) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই, আজ থেকে বিজেপি-র সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হল। প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে বিজেপি। বাংলার মানুষ এবং বাংলা চলচ্চিত্র জগৎকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা, তাতেও কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না আমি।’

২০২১ সালে বিধানসভা ভোটের আগে বনির মা পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) তৃণমূল কংগ্রেস (TMC) যোগ দিলেও তিনি আচমকাই যোগ দিয়েছিলেন বিজেপিতে। আগে অনেকের মোহভঙ্গ হতে বিজেপি ত্যাগ করেছেন বহু অভিনেতা থেকে বিধায়ক, সাংসদরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্তও।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...