Friday, April 3, 2026

অন্য দলে যাব না: ভাঙন ঠেকাতে প্রার্থীদের মন্দিরে- গির্জায় শপথ নেওয়াচ্ছে Goa কংগ্রেস

Date:

Share post:

ভোটের আগে রাজ্যে রাজ্যে দলবদলের ট্রাডিশন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রীতিমতো বিপাকে রাজনৈতিক দলগুলি। তথ্য বলছে গোয়াতে(Goa) পাঁচ বছরে ২৪ জন বিধায়ক দল বদল করেছেন। সৈকত রাজ্যে শুধু ভোটে জেতাই নয়, বিধায়কদের(MLA) দলে ধরে রাখাটাও রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দলের বিধায়করা যাতে অন্য দলে না চলে যান তার জন্য এবার পদক্ষেপ নিল রাজনৈতিক দলগুলি। একদিকে আম আদমি পার্টি(AAP) মুচলেখা লেখাতে শুরু করেছে তো অন্যদিকে কংগ্রেস(Congress) বলছে ঈশ্বরের নামে শপথ নিতে হবে। তার জেরে প্রার্থীদের নিয়ে মন্দির, মসজিদ ও গির্জায় ছুটছেন শীর্ষ নেতারা।

গোয়া রাজ্যে দলবদলের বাজারে গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল কংগ্রেসের। শেষ বিধানসভা নির্বাচনে ৪০টি কেন্দ্রের মধ্যে ১৭টিতে জিতেছিল তারা। তা সত্ত্বেও একের পর এক বিধায়ক দল ছাড়ায় মুখ পুড়েছিল হাত শিবিরের। বর্তমানে মাত্র ২ জন বিধায়ক কংগ্রেসে রয়েছেন। এই পরিস্থিতিতে আসন্ন ভোটে ভালো ফলের পাশাপাশি, জয়ী প্রার্থীদের ধরে রাখাও বড় চ্যালেঞ্জ কংগ্রেসের। প্রাথমিকভাবে বিধায়কদের ‘হাত বাক্সে’ ভরে রাখতে ঈশ্বরেই আস্থা রাখছে সোনিয়া গান্ধীর দল। প্রার্থীদের নিয়ে মন্দির, মসজিদ ও গির্জায় ছুটছেন শীর্ষ নেতারা। সেখানে গিয়ে প্রার্থীরা শপথ নিচ্ছেন, ‘কংগ্রেসের টিকিটে জয়ী হলে আগামী পাঁচ বছর অন্য দলে যাব না। দল ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকব।’

আরও পড়ুন:দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি, পাঠ্যসূচিতে হারানো ইতিহাস তুলে ধরার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শনিবারই পি চিদম্বরম, দীনেশ গুন্ডু রাও সহ শীর্ষ নেতারা তাঁদের নিয়ে মহালক্ষ্মী মন্দির, বামবলিম ক্রস ও হামজা শাহ দরগায় গিয়েছিলেন। দেখা যাচ্ছে, মন্দিরের পুরোহিত, চার্চের যাজক এ সংক্রান্ত শপথ পাঠ করাচ্ছেন। মসজিদে চাদর চড়িয়ে বেরিয়ে আসছেন প্রার্থীরা। এ সংক্রান্ত একাধিক ভিডিও কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ‘মানুষের মধ্যে বিশ্বাস গড়ে তুলতে প্রার্থীরা ঈশ্বরের সামনে শপথ নিয়েছেন।’ এর আসল লক্ষ্য যে ভোটের পর দলে ভাঙন ঠেকানো।

কংগ্রেসের পরিষদীয় দলের নেতা দিগম্বর কামাত বলেন, ‘কিছু দল প্রলোভন দেখিয়ে বিধায়ক কেনা-বেচা করছে। তাদেরকে আটকানো অত্যন্ত জরুরি। আমরা চাই না, সাধারণ মানুষের মনে কোনও সংশয় থাকুক।’ দলীয় সূত্রে খবর, দলত্যাগী অনেকেই ভোটের মুখে কংগ্রেসে ফিরতে চাইছেন। তবে সেই সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন চিদম্বরম। তিনি বলেন, দলত্যাগী কাউকে ফেরানো হবে না।
জয়ী প্রার্থীদের ধরে রাখতে তৎপর আম আদমি পার্টিও। তারা আবার আইনি কাগজপত্রে সই করিয়ে নিচ্ছে। দলীয় সূত্রে খবর, “ভোটে জেতার পর অন্য কোনও দলে যাব না” এই মর্মে প্রার্থীদের ‘মুচলেকা’ জমা দিতে হচ্ছে।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...