Saturday, March 14, 2026

ডায়মন্ড হারবার: কোভিড পজিটিভিটি কমে ১% নীচে, ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

ডায়মন্ড হারবারে করোনার পজিটিভিটি রেট কমে দাঁড়াল এক শতাংশের নীচে। সোমবারের হেলথ রিপোর্ট অনুযায়ী এদিন পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬০৮ জনের। এরমধ্যে পজিটিভ মাত্র ১৪৭ জন । পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে  দশমিক ৭৯ শতাংশে, যা এখনও পর্যন্ত রেকর্ড।

সংক্রমণ হার কমায় খুশি জেলা প্রশাসন। গত ১৫ দিনে নীচের দিকেই ছিল দক্ষিণ ২৪ পরগনার করোনা গ্রাফ। এই সংক্রামকের হার কমায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসন ও সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন- বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

আসলে অভিষেকের পরিকল্পনা ও সংক্রমণ কমানোর জন্য নির্দেশ অনুযায়ী জেলাশাসক পি উলগানাথন কোভিড ব্যবস্থাপনার ওপর বিশেষ নজর দেন। সাফল্যও মিলেছে দুরন্ত গতিতে। তিনি জানান, ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় প্রতিটি পঞ্চায়েতে ও ওয়ার্ডে কন্ট্রোল রুম খোলা, পরীক্ষার ওপর জোর দেওয়া, ডক্টরস অন হুইল ও টেলিমেডিসিনের সুফল মিলেছে হাতেনাতে।

ডায়মন্ড হারবার এখন কোভিড নিয়ন্ত্রণে গোটা দেশের কাছে মডেল। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নিয়েছে। যার মধ্যে উল্লখযোগ্য হল, বাজারগুলি সপ্তাহে দু’-তিনদিন করে বন্ধ রাখা হচ্ছে। বিলি করা হয়েছে কয়েক লক্ষ মাস্ক। বাজার ও জনবহুল এলাকায় ধারাবাহিক প্রচার চলছে। কোভিড বিধি অমান্য করায় জরিমানা ও গ্রেফতার করা হয়েছে। সাগরমেলাতেও এই কড়াকড়ি সামান্যতম শিথিল করা হয়নি। জেলায় সংক্রমণ হার না বাড়ায় প্রশাসনের দুশ্চিন্তা অনেকটাই কমেছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...