Friday, March 20, 2026

Virat Kohli: ‘ভামিকার ছবি তুলবেন না’, সোশ্যাল মিডিয়ায় আর্জি বিরাট কোহলির

Date:

Share post:

দয়া করে ভামিকার ( Vamika) ছবি তুলবেন না। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় আর্জি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে অর্ধশতরান করার পরই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন বিরাট। তখনই ক্যামেরাবন্দী হন অনুষ্কার কোলে থাকা ভামিকা। যেখানে দেখা যায় মা অনুষ্কা শর্মার কোলে বিরাট কন‍্যা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। আর সোমবার সকালে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি প্রকাশ করেন বিরুষ্কা জুটি। সেখানে তাঁরা অনুরোধ করেন ভামিকার ছবি প্রকাশ‍্যে না আনতে।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট এবং অনুষ্কা লেখেন,” আমরা জানতে পেরেছি যে গতকাল আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে এবং তা সোশ্যাল মিডিয়ায় বহুবার শেয়ার করা হয়েছে। প্রত্যেককে জানাতে চাই যে, আমরা এই ঘটনা সম্পর্কে একেবারেই জানতাম না এবং ক্যামেরা যে আমাদের দিকে করা রয়েছে সেটাও বুঝতে পারিনি। এই বিষয়ে আমাদের অবস্থান এবং অনুরোধ এখনও একইরকম। আমরা খুশি হব যদি ভামিকার ছবি তোলা বা প্রকাশ না করা হয়। কারণটা আমরা আগেই জানিয়েছিলাম। ধন্যবাদ।”

গতকালই প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করার ভামিকার দিকে তাকিয়ে উচ্ছাস প্রকাশ করেন কোহলি। আর তখনই ক‍্যামারাবন্দী হয় বিরাট কন‍্যা ভামিকা।

আরও পড়ুন:Rahul Dravid: অধিনায়ক কেএল রাহুলের পাশে দ্রাবিড়, বললেন সময় দিতে হবে রাহুলকে

Related articles

পুলিশের নয়া উদ্যোগে গাড়ির গতি বাড়ল ভিআইপি রোডে

ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং (Haldiram Crossing, VIP road) অন্যতম যানজটপ্রবণ মোড় হিসেবে খ্যাত। এমতাবস্থায় বিধাননগর ট্র্যাফিক পুলিশের নতুন...

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...