Sunday, May 10, 2026

সাক্ষাতের সময় চেয়ে শাহ-নাড্ডার দরবারে জয়প্রকাশ-রীতেশ

Date:

Share post:

ফের অস্বস্তির মুখে গেরুয়া শিবির। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠার পর থেকে বেশ অস্বস্তিতে রয়েছে বিজেপি। শুধু তাই নয় এই দুই বিজেপি নেতাকে শোকজ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রবিবার এই দুই নেতাকে  শোকজ চিঠি পাঠায় রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে উত্তর দেওয়ার নির্দিষ্ট সময় সেই চিঠিতে উল্লেখ করা হয়নি।জানা গিয়েছে,  শোকজের চিঠি পাওয়ার পর জে পি নাড্ডা ও অমিত শাহকে দুই বিজেপি নেতাই চিঠি পাঠিয়েছেন।বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তারা।

সূত্রের খবর, ২ ফেব্রুয়ারি তাঁরা দিল্লি (Delhi)যাবেন। এই দুই ‘বিক্ষুব্ধ’ নেতা ছাড়াও  কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের মণ্ডল সভাপতিদের একাংশও দেখা করতে পারেন। অন্যদিকে শোকজ নোটিশ হাতে পাওয়ার পর জয়প্রকাশ মজুমদার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে  যান। সেখানে ‘বিক্ষুব্ধ’ সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেন।এই পরিস্থিতিতে জয়প্রকাশ-সহ সমস্ত বিক্ষুব্ধ নেতাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শান্তনু।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতেশ তিওয়ারি ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন, দলীয় নেতৃত্বই শোকজের কথা সংবাদমাধ্যমে ফাঁস করে শৃঙ্খলা ভেঙেছে। তাঁদের কোনও সার্টিফিকেট আমার দরকার নেই। আমি ৩২ বছর ধরে দল করছি। নানা উত্থানপতন হৃদয় দিয়ে অনুভব করেছি। দলের কাজ অন্যদের কাছে শিখব না।

রাজ্য কমিটির শোকজ নোটিশের জবাব না দিয়ে বিক্ষুব্ধ নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইছেন কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অন্দরমহলে। পাশাপাশি শাহ-নাড্ডা বিক্ষুদ্ধ নেতাদের আবেদনে আদৌ সাড়া দেবেন কিনা, সেই নিয়েও প্রশ্ন তুলছেন বঙ্গ বিজেপির একাংশ।

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...