Friday, April 3, 2026

Prashant Kishor: ২০২৪-এ কি বিজেপি ক্ষমতায় থাকবে? সম্ভাবনা উড়িয়ে কী বললেন পিকে?

Date:

Share post:

শাসক-বিরোধী সব দলেরই পাখির চোখ এখন ২০২৪-এর লোকসভা নির্বাচন। শাসক-বিরোধীরা নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। চলছে রাজনৈতিক ভবিষ্যৎবাণী। এর মধ্যেই বোমা ফাটালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ২০২৪-এ ক্ষমতায় থাকতে পারবে না বিজেপি (Bjp)। তবে, তার সঙ্গে কিছু শর্ত জুড়ে দেন তিনি। তাঁর মতে, বিজেপির মোকাবিলায় একটি শক্তিশালী ফ্রন্ট (Front) গঠন করা অত্যন্ত জরুরি।

এই প্রসঙ্গে পিকে বলেন, বাংলা, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্র, তামিলনাড়ু এবং কেরালা যখন গেরুয়া ঝড় উঠেছে বলে দাবি করা হয়, তখনও ২০০-র মধ্যে কমবেশি 50টি আসন পেয়েছে বিজেপি। বাকি আসনগুলিতে তাদের ভরাডুবি হয়েছে।

বিজেপির ‘অন্ধ হিন্দুত্ববাদ’ এবং “অতিজাতীয়তাবাদ” মিলে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। বিরোধী জোটকে একটি তথাকথিত “মহাজোট” না করে এগুলির ঊর্ধ্বে উঠে নিজেদের নীতি ঠিক করতে হবে। “বিহার 2015 সাল থেকে একটিও ‘মহাজোট’ সফল হয়নি”। শুধুমাত্র দল এবং নেতাদের একত্র হওয়াই যথেষ্ট হবে না। তাঁদের মানসিকতা এবং ব্যবহারিক আচরণেও সমতা থাকতে হবে।

প্রশান্ত কিশোর যোগ করেন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের একেবারেই আলাদা। বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারে। কিন্তু তার মানে এই নয় যে, ২০২৪-এ তারা ক্ষমতায় থাকবে। এর আগে ২০১২-এর উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টি, উত্তরাখণ্ড-মণিপুরে কংগ্রেস, পাঞ্জাবে অকালিদল ক্ষমতায় আসে। কিন্তু ২০১৪-র লোকসভা নির্বাচনের ফলাফল ছিল একেবারেই উল্টো।

নিজের অবস্থান ব্যাখ্যা করে পিকে বলেন, “আমার জীবনের লক্ষ্য একজন ব্যক্তি বা দলকে পরাজিত করা নয়। আমি মনে করি যে আমাদের দেশে, শক্তিশালী বিরোধী দল দরকার। আমি ব্যক্তিগতভাবে এই বিরোধী মতাদর্শের সঙ্গে বেশি সহমত।”

আরও পড়ুন- বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...