Saturday, June 27, 2026

Smriti Mandhana: তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধনা

Date:

Share post:

বিরাট কোহলি, রোহিত শর্মারা যা পারেননি। তা অর্জন করলেন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana)। তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির( Icc) বর্ষসেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন স্মৃতি। দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই আইসিসির বিচারে বর্ষসেরা হলেন স্মৃতি।

তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন স্মৃতি মান্ধনা। মহিলা ক্রিকেটে আইসিসির সর্বোচ্চ পুরস্কারের স্মৃতির সঙ্গে লড়াইয়ে ছিলেন লিজেল লি, ট্যামি বিউমন্ট, গ্যাবি লুইসরাও। তবে সবাইকে পিছনে ফেলে এবছর রাচেল ফ্লিন্ট ট্রফি জিতে নেন স্মৃতি। ব্যক্তিগত পুরস্কারে মন্ধনাই ভারতের একমাত্র খেতাবজয়ী।

২০২১ সালে তিন ফর্ম্যাট মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৮.৮৬ গড়ে ৮৫৫ রান সংগ্রহ করেন স্মৃতি। সেঞ্চুরি করেন ১টি। তিনি হাফ-সেঞ্চুরি করেন ৫টি। ভারত-অস্ট্রেলিয়া মেয়েদের দিন রাতের টেস্টে স্মৃতির সেঞ্চুরি স্মরণীয় হয়ে রয়েছে। প্রথম ইনিংসে ১২৭ রান করেছিলেন স্মৃতি। সেই সুবাদেই স্মৃতি মন্ধনার মাথায় ওঠে বর্ষসেরার মুকুট।

স্মৃতির এই পুরস্কার পাওয়ার পরই স্মৃতিকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

আরও পড়ুন:Kl Rahul: ‘কোথায় ভুল হচ্ছে সেটা নিয়ে বসতে হবে’, প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারের পর বললেন রাহুল

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...