Friday, April 3, 2026

ফের মানবিক মুখ পুলিশের, বৃষ্টি মাথায় নিয়েই অন্তঃসত্ত্বাকে রক্ত দিলেন এসপি

Date:

Share post:

ফের মানবিক মুখ পুলিশের। রাতের বেলা অস্ত্রোপচারের টেবিলে রক্তের প্রয়োজন অন্তঃসত্ত্বা মহিলার। রাতের খাবার শেষ না করেই অন্তঃসত্ত্বাকে বাঁচাতে দৌড়লেন এসপি।নিজেই রক্ত দিলেন। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এর স্থানীয় একটি নার্সিংহোমে।
ঘটনার সূত্রপাত, গত রবিবার রাত সাড়ে নটা নাগাদ। ওইদিন স্থানীয় হাসপাতালে ভর্তি হন এক অন্তঃসত্ত্বা মহিলা।ওই মহিলার প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল।কিন্তু প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তৎক্ষণাৎ বি-নেগেটিভ রক্তের প্রয়োজন হয়।
গোটা দার্জিলিং-জুড়ে বি-নেগেটিভ গ্রুপের কোনও ব্যক্তির সন্ধান পাওয়া যায় নি। এমনকি ব্লাড ব্যাঙ্কেও ওই গ্রুপের রক্তের জোগান ছিল না।হাসপাতালের সুপার জানতে পারেন দার্জিলিং-এর পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরের রক্ত ওই একই গ্রুপের। তখনই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয়। জানা গিয়েছে, তখন ডিনার করছিলেন পুলিশ সুপার। ফোন পেয়েই দ্রুত ওই হাসপাতালে যান। তখন বাইরে মুষলধারার বৃষ্টি। সব উপেক্ষা করেই অন্তঃসত্ত্বা মহিলাকে রক্ত দেন পুলিশ সুপার। তাঁর এই পদক্ষেপে খুশি চিকিৎসক ও অন্তঃসত্ত্বা মহিলার পরিবার।
রক্তদানের বিষয়ে পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানিয়েছেন, ‘আমি রক্তের মূল্য জানি। এই বি-নেগেটিভ রক্ত খুব বিরল। এই গ্রুপের রক্তের জোগান কম। তাই আমি নিজেই রক্ত দিতে এসেছি। এটা আমার কর্তব্য এবং এর চেয়ে বেশি কিছু নয়।’ জেলার পুলিশ প্রধানের এমন আচরণের প্রশংসা সব মহলে।
চিকিৎসক দাওয়া চিরিং ভুটিয়া বলেন, “যেহেতু আমাদের জরুরিভিত্তিতে সিজার করতে বলা হয়েছিল, তাই নিয়ম অনুযায়ী রক্তের ব্যবস্থা রাখতে হত। আমরা জানতাম রক্তের এই গ্রুপ বিরল এবং শিলিগুড়ি যেতে হলে ৩ ঘণ্টা সময় লাগবে। আমরা জানতাম যে এসপির রক্ত একই গ্রুপের।”

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...