Friday, April 3, 2026

চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের জীবনাবসান

Date:

Share post:

প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্য হয় তাঁর। বয়স হয়েছিল ৭১ বছর। তিনি থাকতেন প্রফুল্ল সরকার স্ট্রিটের (Prafulla Sarkar Street) বাড়িতে। সেখানেই সোমবার মারা যান তিনি। তাঁর প্রয়াণে বাংলার শিল্পীমহলে শোকের ছায়া।

১৯৫১ সালের ৩ জানুয়ারি লখনউতে (Lucknow) জন্ম হয় ওয়াসিম কাপুরের। ফাইন আর্টসের ছাত্র ছিলেন। ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহার তাঁর ছবিকে আলাদা মাত্রা দিয়েছিল। পরে কলকাতাই হয়ে ওঠে তাঁর কর্মভূমি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি এঁকেছিলেন শিল্পী।

আরও পড়ুন-মমতার সুরে এবার IAS ক্যাডার রুলের বিরোধিতায় মোদিকে চিঠি বিজয়ন-স্ট্যালিনের

অবসাদ, যন্ত্রণা, একাকীত্বের মতো গভীর আবেগকে রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। তাঁর আঁকা চিত্র সারা ভারতের শিল্পীদের প্রশংসা আদায় করে নেয়। মাত্র ৬ মাস বয়ছে খাট থেকে পড়ে চোট পান তিনি, এরপর বারো বছর বিছানাতেই দিন কেটেছে। জানালা দিয়ে শুয়ে শুয়ে বাইরের দৃশ্য দেখতেন, মনের খাতায় সেগুলো প্রথমে ফ্রেমবন্দি করতেন, তারপর সেগুলো খাতায় আঁকতেন। ছেলের এই ঝোঁক দেখে বাড়িতে আঁকার শিক্ষক রাখেন ওয়াসিম কাপুরের বাবা। সেই শুরু।

এরপর দেশে-বিদেশে শুরু হয় তাঁর চিত্র প্রদর্শনী, সর্বত্রই সমাদৃত ওয়াসিম কাপুরের ভাবনা। ভারতের সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমি সর্বত্র রয়েছে তাঁর আকা ছবি।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...