Sunday, April 5, 2026

Kl Rahul: ‘কোথায় ভুল হচ্ছে সেটা নিয়ে বসতে হবে’, প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারের পর বললেন রাহুল

Date:

Share post:

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ( South Africa) সফরে যাননি অধিনায়ক রোহিত শর্মা ( Rohit Sharma)। সেই জায়গায় প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন কে এল রাহুল ( Kl Rahul)। তবে অধিনায়ক হিসাবে প্রথম সিরিজে একেবারেই ব‍্যর্থ হয়েছেন রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। যা নিয়ে বেশ বিরক্ত রাহুল। তাই ম‍্যাচ শেষে দলের উদ্দেশে কড়া বার্তা দিলেন রাহুল। বললেন, এক দিনের সিরিজে আমরা এক ভুল বারবার করে গিয়েছি। এবার নিজেদের মধ্যে কিছু কড়া আলোচনা দরকার।

এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন,” আমি অনেক দিন ধরে এই দলটার অংশ। ফলে ছেলেদের ক্রিকেটের প্রতি ভালবাসা কতটা সেটা জানি। মাঠে নেমে আমরা সবাই কতটা দিই, সেটাও জানি। এগুলো নিয়ে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু দক্ষতা বা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে ভুল করে ফেলেছি। বিশেষ করে এক দিনের সিরিজে আমরা এক ভুল বারবার করে গিয়েছি। এ বার নিজেদের মধ্যে কিছু কড়া আলোচনা দরকার।”

কোথায় ভুল হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে? সেই নিয়ে রাহুল বলেন,” প্রায়শই আমাদের শট নির্বাচন খারাপ হয়েছে। বল হাতেও আমরা ধারাবাহিকতা দেখাতে পারিনি। ধারাবাহিক ভাবে সঠিক জায়গায় বল রাখতে হয়। সেটা আমরা পারিনি। মাঝে মাঝে হয়ত ভাল খেলেছি। কিন্তু জিততে গেলে দীর্ঘ ক্ষণ ধরে বিপক্ষকে যে চাপে রাখতে হয়, সেটা আমরা পারিনি। এই দলে অনেকেই নতুন। বিশ্বকাপের আগে অনেকটা সময় আছে। আমাদের এক সঙ্গে বসতে হবে।”

আরও পড়ুন:Virat Kohli: ‘ভামিকার ছবি তুলবেন না’, সোশ্যাল মিডিয়ায় আর্জি বিরাট কোহলির

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...