Saturday, June 27, 2026

Alipore Zoo:চিড়িয়াখানা কর্মী সংগঠন তৃণমূলের দখলে, বিজেপি-র হামলায় উত্তপ্ত আলিপুর

Date:

Share post:

চিড়িয়াখানায় কর্মী সংগঠনের দায়িত্ব তৃণমূলের হাতে আসতেই তৃণমূলের কর্মী সমর্থকদের উপর চড়াও হয় বিজেপি। মুহূর্তের মধ্যে চিড়িয়াখানা চত্বরে বেঁধে যায় ধুন্ধুমার। উত্তেজনা এতটাই চরমে পৌঁছয় যে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন:Lalgarh:ভিজে মাটিতে পায়ের ছাপ মিলতেই ‘দক্ষিণরায়ের’ আতঙ্কে ভুগছে লালগড়বাসী

জানা গেছে, সোমবার সকালে তৃণমূল কর্মী সংগঠনের দায়িত্ব পায়। এতদিন সেই দ্বায়িত্ব ছিল বিজেপি নেতা রাকেশ সিংয়ের হাতে।  তৃণমূলের হাতে চিড়িয়াখানার কর্মী সংগঠনের দায়িত্ব পাওয়ার খবর পেতেই সেখানে চড়াও হয় বিজেপি নেতা সমর্থকরা। এরপরই দু’পক্ষ মুখোমুখি হতেই বেঁধে যায় খণ্ডযুদ্ধ। পরে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।ঘটনায় এক মহিলা পুলিশ সহ কয়েকজন জখম হন।

বিষয়টি নিয়ে এদিন ফিরহাদ হাকিম জানিয়েছেন,বিজেপি নেতা রাকেশ সিং দীর্ঘদিন ধরে আলিপুর চিড়িয়াখানার ভিতরে ইউনিয়নের নাম করে গুন্ডা বাজি চালাচ্ছিল। এমনকি ইউনিয়নের অনেক কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছিল। সে অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা পারছিলেন। কর্মীদের আবেদনের ভিত্তিতে এদিন আইএনটিটিইউসি বা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কলকাতা চিড়িয়াখানার কর্মচারী ও শ্রমিকদের নিয়ে ইউনিয়ন তৈরি করা হল। আগামী দিনে এই ইউনিয়ন কলকাতা চিড়িয়াখানার শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে রাকেশ সিং ও তার দল এই এলাকায় যেভাবে গুন্ডামি এবং চিড়িয়াখানার শ্রমিক কর্মচারীদের ওপর অত্যাচার চালাচ্ছে তা আখেরে চিড়িয়াখানার পরিবেশ নষ্ট করছিল। প্রশাসন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম। বিষয়টি নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, “রাকেশ সিংয়ের অত্যাচারের হাত থেকে বাঁচতে ইউনিয়নের অনেক কর্মী আমাদের দলে যোগ দিতে চেয়ে আবেদন জানান। আমরা অনুমোদন দিই। তারপর আজ আমাদের কর্মীরা সেখানে গিয়ে সংগঠন খুলেছেন। এই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া দ্রুতই সেরে ফেলব আমরা।” অন্যদিকে, তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, “রাকেশ সিংয়ের অত্যাচারের হাত থেকে বাঁচতে ইউনিয়নের অনেক কর্মী আমাদের দলে যোগ দিতে চেয়ে আবেদন জানান। আমরা অনুমোদন দিই। তারপর আজ আমাদের কর্মীরা সেখানে গিয়ে সংগঠন খুলেছেন। এই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া দ্রুতই সেরে ফেলব আমরা।”

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...