Saturday, June 20, 2026

Lalgarh:ভিজে মাটিতে পায়ের ছাপ মিলতেই ‘দক্ষিণরায়ের’ আতঙ্কে ভুগছে লালগড়বাসী

Date:

Share post:

এবার লালগড়ে বাঘের আতঙ্ক! চারিদিকে পায়ের ছাপ। তবে সেই ছাপ বাঘেরই কিনা তা নিয়ে নিশ্চিত নয় কেউই। গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকায় মাঝেমধ্যেই উধাও হচ্ছে গবাদি পশু। কখনও কখনও জঙ্গলে মিলছে আধখাওয়া পশুর দেহ। আর তাতেই গ্রামবাসীদের দাবি, এলাকায় ঘুরে বেড়াচ্ছে দক্ষিণরায়। যদিও বনদফতরের দাবি, বাঘ নয় এলাকায় ঘুরে বেড়াচ্ছে নেকড়ে বাঘ।

আরও পড়ুন:Purulia:ছেলেকে খুন করে আত্মঘাতী প্রাক্তন মাওবাদী, আটক স্ত্রী

গত পাঁচদিন ধরেই লালগড়ে এই পায়ের ছাপের দেখা মিলেছে। প্রথমে নদীর পাড়ে পায়ের ছাপ মেলে। এরপর থেকে কখনও কুমিড়পাতা, লক্ষণপুর, কন্যাবালি-সহ একাধিক গ্রামেই এই ছাপের দেখা মিলেছে। শুক্রবার লালগড়ের কন্যাবালি গ্রামে ছাগলের মৃতদেহ উদ্ধার হয়। দু’টি বড় জন্তুও দেখা যায় বলেই দাবি গ্রামবাসীদের। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার কুমিরপাতা জঙ্গলে গবাদি পশুর হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়।স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। এই পরিস্থিতিতে গৃহবন্দি গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে বনদফতর ব্যবস্থা নিক। জঙ্গলে খাঁচা পাতার দাবিও জানিয়েছেন তারা। বনদফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রামে বাঘ নয় নেকড়ে বাঘই ঘোরাফেরা করছে বলে জানানো হয়েছে।

এর আগে দক্ষিণ ২৪ পরগনায় একের পর এক বাঘ লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বনদফতরের চেষ্টায় একের পর এক বাঘকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে। এবার লালগড়ে বাঘের আতঙ্ক কবে কাটবে সেটাই দেখার।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...