Monday, June 15, 2026

স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের। তাঁদের দাবি, মাস্টার্সে আসন বাড়ানো হোক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police)।

বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধি নিয়ে উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়ার পরেও তাঁদের সঙ্গে কথা বলেননি। এই কারণে সোমবার সকালে উপাচার্যের সামনেই বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: নৃশংস! কিশোরকে পিটিয়ে মারল যোগীর পুলিশ

বিক্ষোভরত পড়ুয়াদের দাবি সম্পর্কে উপাচার্যর এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) পুলিশ ঢোকাচ্ছেন। তাঁদের ওপর পুলিশ বলপ্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ পড়ুয়াদের।

বিক্ষোভকারীদের দাবি, স্নাতক স্তরে ভালো ফল করা সত্ত্বেও তাঁরা এমএ (MA), এমএসসি (Msc), এমকম (MCom)-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। এই কারণে স্নাতকোত্তরে আসন বাড়ানোর দাবি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। বিশাল পুলিশ বাহিনী রয়েছে সেখানে।

 

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...