Thursday, June 25, 2026

রাজ্যপালের আচরণ অসৌজন্যমূলক: তীব্র কটাক্ষ বিধানসভার স্পিকারের

Date:

Share post:

বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মালা দিতে গিয়ে সেটাকে প্রায় ‘রাজনীতির মঞ্চ’ বানিয়ে ফেললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। আর এই নিয়ে তাঁর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার, একটি অনুষ্ঠানে যোগ দিতে বিধানসভা (Assembly) যান রাজ্যপাল। কথা ছিল তিনি আম্বেদকরের মৃত্যুতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। কিন্তু তারপরে হঠাৎই সংবাদমাধ্যমকে ডেকে নিয়ে সাংবাদিক বৈঠক করতে শুরু করেন ধনকড় এবং সরাসরি তিনি কাঠগড়ায় তোলেন রাজ্য সরকারকে। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে শালীনতার সব মাত্রা ছাড়ান। রাজ্যপালের বক্তব্যের পরেই এই বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তিনি স্পষ্ট বলেন, বিধানসভায় এসে রাজ্যপালের এই ধরনের আচরণ অত্যন্ত অসৌজন্যমূলক। সাংবাদিক বৈঠক করতে হলে সেটা তিনি রাজভবনে করতে পারতেন।

আরও পড়ুন: Jagdeep Dhankhar:ন্যক্কারজনক ভাষা রাজ্যপালের মুখে, ধনকড় প্রমাণ করলেন তিনি বিজেপির এজেন্ট

রাজ্যের পাঠানো বিভিন্ন বিল আটকে রাখেন রাজ্যপাল। সাংবাদিকদের এই অভিযোগের জবাবে ধনকড় বলেন, তাঁর কাছে কোনও বিলে আটকে নেই। এই কথার প্রতিবাদ জানান বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিল অযথা আটকে রাখেন রাজ্যপাল। তিনি বাংলা বুঝতে পারেন। বাংলায় প্রশ্ন করলে তার উত্তর দিতে পারেন। অথচ বিল পাঠালে সেটা তর্জমা করে পাঠানোর জন্য বলেন। অথচ রাজ্যপালের দফতরে অনুবাদ করে দেওয়ার অনেক লোক আছেন। এসব করে বিল পাশ করাতে অযথা সময় নষ্ট করেন ধনকড়- সরাসরি অভিযোগ স্পিকারের।

 

বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগেও অনেক রাজ্যপাল এসেছেন। রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তারা গঠনমূলক কাজে সহায়তা করেছেন। কিন্তু এরকম রাজ্যপাল দেখা যায়নি। বিমান বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, বিরোধী নেতাদের মতো কথা বলছেন ধনকড়।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...