Thursday, June 25, 2026

Jagdeep Dhankhar:ন্যক্কারজনক ভাষা রাজ্যপালের মুখে, ধনকড় প্রমাণ করলেন তিনি বিজেপির এজেন্ট

Date:

Share post:

রাজ্যপালের রাজনীতি প্রকাশ্যে। মঙ্গলবার বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মালা দিতে এসে রাজ্যপাল যা যা বললেন, তা ভারতবর্ষের ইতিহাসে কখনও ঘটেনি। তিনি যে সরকারের সাংবিধানিক প্রধান সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন। যে ভাষায় বাংলার সরকারকে নিয়ে বিজেপি সমালোচনা করেন ঠিক সেই ভাষাই শোনা গেল রাজ্যপালের মুখে।


আরও পড়ুন:Kalyan Benarjee: চিঠির প্যাঁচে কল্যাণ: এবার উঠল হুমকির অভিযোগ

শ্লালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়ে রাজ্যপাল বললেন, মুখ্যমন্ত্রীর সংবিধান নিয়ে ধারণা নেই। তিনি সংবিধানের বিষয়ে কিছু জানেন না।

    • বিধানসভার অধ্যক্ষ মিথ্যা কথা বলছেন।তাঁকে ব্ল্যাক আউট করা হয়েছে।
    • রাজ্যের অনুমতি ছাড়া উপাচার্য নিয়োগ হচ্ছে।
    • মা ক্যান্টিনের হিসেব নেই।
    • একটা বিলও আমার কাছে পড়ে নেই।
    • বিরোধীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।
    • রাজ্যপালকে লজ্জাজনক ভাষায় চিঠি লেখা হয়।
    • ভোট পরবর্তী হিংসার প্রমাণ দেওয়া হয়নি।
    • আমলারা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট।
    • বিএসএফ নিয়ে তথ্য দেওয়া হয়নি।
    • মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব চিঠির উত্তর দেন না।

মঙ্গলবার যে ভাষায় রাজ্যপাল আক্রমণ করলেন রাজ্য সরকারকে সে কথা শুনে তৃণমূল বলেছে, আগেই আমরা বলেছিলাম, রাজ্যপাল বিজেপির এজেন্ট। বিজেপির হয়ে কাজ করতে এসেছেন। ফলে, তাঁর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করার নেই। রাজ্যপাল পদের একটা গরিমা আছে। সেই গরিমা ভূলুণ্ঠিত করলেন জগদীপ ধনকড়।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...