Monday, April 6, 2026

আরও ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে করোনাভাইরাস: হু

Date:

Share post:

আরও ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে করোনাভাইরাস (Coronavirus)। ওমিক্রনই শেষ নয়। আশঙ্কার খবর শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। হু (WHO) জানিয়েছে, অতিমারি তৃতীয় বছরে পা রাখছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে বিশ্ববাসী।

আরও পড়ুন: রাজ্যপালের আচরণ অসৌজন্যমূলক: তীব্র কটাক্ষ বিধানসভার স্পিকারের

গত দু বছরে করোনাভাইরাসের (Coronavirus) দাপটে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৬০ লক্ষ মানুষের। সোমবার এ নিয়ে বৈঠক করে হু-র কার্যনির্বাহী বোর্ড। সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus) সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, ‘‘ওমিক্রনই করোনার শেষ রূপ এবং তার হাত ধরেই অতিমারি খেলা শেষ  বলে ধরে নেওয়া অত্যন্ত বিপজ্জনক। বরং এই মুহূর্তে গোটা বিশ্বের যা পরিস্থিতি, তাতে চরিত্র বদল করে আরও ভয়াবহ আকারে আছড়ে পড়তে পারে করোনাভাইরাস।’’

২০২০ এবং ২০২১ সালে করোনাভাইরাস একাধিক বার চরিত্র বদল করেছে। তার মধ্যে ওমিক্রনই সবচেয়ে বেশই সংক্রমক বলে শুরু থেকেই দাবি করেছেন বিজ্ঞানীরা। গোটা বিশ্বে প্রায় ৩৫ কোটি মানুষ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। তবে ডেল্টায় যে হারে প্রাণহানির ঘটনা ঘটেছিল তা ওমিক্রনের ক্ষেত্রে দেখা যায়নি। কিন্তু ওমিক্রনকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয় বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের। তাঁর মতে, ‘‘অতিমারি তৃতীয় বছরে পা রাখছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে বিশ্ববাসী। এই সময় আরও বেশি একজোট হয়ে কাজ করার প্রয়োজন। অতিমারিকে শেষ করতেই হবে। আতঙ্ক এবং গা ছাড়া মনোভাবের মধ্যে আর একে (করোনাভাইরাস) এগিয়ে যেতে দেওয়া যাবে না।’’

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...