Monday, April 6, 2026

পদ্মভূষণে সম্মানিত হলেন দেবেন্দ্র ঝাঝারিয়া, পদ্মশ্রীর জন্য মনোনীত হলেন নীরজ চোপড়া

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) সোনার পদকজয়ী নীরজ চোপড়ার ( Neeraj Chopra) মুকটে নয়া পালক। এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন দেশের এই জ্যাভলিন তারকা। ৯ জন ক্রীড়াবিদ পাচ্ছেন পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান। পরম বশিষ্ঠ সেবা পদকও (Param Vishisht Seva Medal) পেতে চলেছেন নীরজ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ। বুধবার দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে দেবেন বীরতা পুরস্কার।

এদিকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত হলেন প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝারিয়া। নীরজ চোপড়ার পাশাপাশি এবার পদ্মশ্রী হয়েছেন আরও ৮ জন ক্রীড়াবিদ।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশ করা হয় পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের তালিকা। ৪ জন পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় কোনও ক্রীড়া ব্যক্তিত্ব নেই। ১৭ জন পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন একা দেবেন্দ্র। তবে ১০৭ জন পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন ৯ জন ক্রীড়াবিদ।

আরও পড়ুন:Sc EastBengal: ডার্বির আগে লাল-হলুদে নতুন বিদেশি

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...