Saturday, April 4, 2026

কল্যাণকে ঘিরে এবার চিঠি নিয়ে বিতর্ক

Date:

Share post:

এবার চিঠি নিয়ে বিতর্কে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যের প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ। তাঁর বিরুদ্ধে ১৫৭ জন আইনজীবীর স্বাক্ষরিত অভিযোগ পত্র জমা পড়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর কাছে। এবার সেই অভিযোগ পত্রে সই করার জন্য আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তবে, কল্যাণের (Kalyan Banerjee) ঘনিষ্ঠমহলে দাবি, এই অভিযোগ একেবারেই ভুয়ো। চিঠি বিকৃত করে তাঁকে অপদস্ত করার চেষ্টা হচ্ছে।

যে আইনজীবীরা তাঁর বিরুদ্ধে লেখা চিঠিতে সই করেছিলেন তাঁদের কয়েকজনকে হুমকি দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে। অভিযোগকারী আইনজীবীর একজন শুভেন্দু সেনগুপ্ত (Sbhendu Sengupta)। অভিযোগ পত্রে স্বাক্ষর থাকা এই আইনজীবী আচমকা ২১ জানুয়ারি সকালে সুপ্রিম কোর্ট– হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ পত্র থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানান। চিঠিতে তিনি লেখেন, অভিযোগ পত্রের প্রথম দুপাতা না পড়েই তিনি সই করেছিলেন।

২১ তারিখ সকালে এই লেখা চিঠির পর ওইদিন সন্ধেয় আইনজীবী শুভেন্দু ওই তিনজনকেই  আরেকটি চিঠি লেখেন। সেখানে তিনি অভিযোগ করেন, মানসিকভাবে চাপ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেখা চিঠি থেকে তাঁকে নাম প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। এই চিঠিগুলির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। কিন্তু কে তাঁকে মানসিক চাপ দিয়েছেন? সে কথা চিঠিতে স্পষ্ট করেননি শুভেন্দু সেনগুপ্ত। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে হুমকি পেয়েছিলেন তিনি। তবে কল্যাণ-শিবিরের মতে, এই চিঠি একেবারেই বিকৃত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের চিঠির খবর রটানো হয়েছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...