Monday, April 6, 2026

সিএএ কার্যকর করতে এত দেরি হচ্ছে কেন ? – মোদি-শাহকে চিঠি মতুয়া সম্প্রদায়ের

Date:

Share post:

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে মতুয়া সম্প্রদায়। এই আইন কার্যকর করতে দেরি হচ্ছে কেন, তা জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছে মতুয়া মহাসংঘের কমিটি। বিষয়টি নিয়ে ভুল বোঝানো হচ্ছে বলেও মনে করছেন মতুয়া প্রতিনিধিরা। সোমবার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মতুয়া মহাসংঘ অধিপতি তথা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। এরপর ঠাকুরবাড়ি গিয়ে সুব্রতর সঙ্গে দেখা করেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার।

আরও পড়ুন – ‘ক্ষমতার স্বাদ পেতে বিজেপি করে নাও’ – সুকান্ত কে তোপ, রীতেশকে সমর্থন তথাগতর

সাংবাদিক বৈঠকে সুব্রত ঠাকুর বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় মতুয়াদের (Matua Community) মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তা দূর করা আমাদের কর্তব্য। মতুয়া মহাসংঘ বৈঠক করে এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠাবে। জানতে চাওয়া হবে, আইন কার্যকর করতে সমস্যা কোথায় হচ্ছে’? গাইঘাটার বিধায়ক দাবি করেছেন, ‘একমাত্র বিজেপি সরকার উদ্বাস্তুদের নিয়ে চিন্তা করেছেন। কংগ্রেস ক্ষমতায় ছিল কিন্তু তারা কিছু করেনি। বিজেপি তো আইন পাস করেছে’৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে আগে মতুয়াদের (Matua Community) নাগরিকত্বের আশ্বাস দিয়েছিল বিজেপি। ক্ষমতায় ফিরে সংসদে সেই আইনও পাস করা হয়। এর পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মতুয়াদের মধ্যে অসন্তোষ ক্রমশই বাড়তে শুরু করেছে। বিধানসভা ভোটের সময় প্রচারে এসে দ্রুত আইন কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পর প্রায় ১ বছর কেটে গেলেও আইন কার্যকর হয়নি। এবার সেই আইন কার্যকর করার জন্য গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াতে চলেছে মতুয়ারা।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...