Saturday, June 13, 2026

জাতীয় ভোটার দিবসে ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে সওয়াল মোদির

Date:

Share post:

আজ জাতীয় ভোটার দিবস (National Voters Day)। ভোটবাক্সে নিজের মতামত প্রতিফলিত করে নিজেদের প্রতিনিধি বেছে নেয় দেশের মানুষ। তা সকলেরই করা উচিত। ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার। জাতীয় ভোটার দিবসে (National Voters Day) এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

আগামী মাসেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই জোর প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নমো অ্যাপ্লিকেশনের (Namo Application) মাধ্যমে একটি ভার্চুয়াল বৈঠকে পাঁচ লাখেরও বেশি দলীয় ক্যাডারদের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন: বিজেপি নেতৃত্বকে বেনজির আক্রমণ করে চ্যালেঞ্জ ছুড়লেন জয়প্রকাশ-রীতেশ

বিজেপির কর্মীদের উদ্দেশে মোদি বলেন, “ভারতের স্বাধীনতার ৭৫ তম বছরে, আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, আমরা নির্বাচনে ৭৫ শতাংশ ভোট নিশ্চিত করব”। তাঁর আবেদন, প্রতিটি নির্বাচনে মোট ভোটারের উপস্থিতি যেন কমপক্ষে ৭৫ শতাংশ হয়। মোদি এদিন উল্লেখ করেন যে, প্রথম সাধারণ নির্বাচনের পর থেকে ভোটের হার (৪৫%) এখন বেড়েছে। তবে এখনও অনেকটাই কম। সমস্ত রাজনৈতিক দলের সেদিকে দেখা উচিত। তবে কিছু কিছু জায়গায়, ভোট দেওয়ার ক্ষেত্রে পুরুষদের চেয়ে মহিলারা এগিয়ে রয়েছেন।

“এক দেশ, এক নির্বাচন” পরিকল্পনার কথাও উল্লেখ করেন মোদি। তিনি জানান, “এক দেশ, এক নির্বাচনের” বিষয়টি তিনি নিজেও সমর্থন করেন এবং এই বিষয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিত বলে মনে করে মোদি।

তিনি এদিন দুঃখপ্রকাশ করে বলেছেন, শহরের মানুষদের ভোটদানের হার অনেক কম। শহুরে এলাকায় লোকেরা সোশ্যাল মিডিয়ায় সমস্যা নিয়ে আলোচনা করে কিন্তু এখনও ভোট দেন না।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...